লুগাতুল আরাবিয়াহ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
লুগাতুল আরাবিয়াহ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২৯ জানুয়ারি, ২০১৭

আরবদেশে উচ্চশিক্ষা


মাদরাসার শিক্ষার্থীদের সুসংবাদ:
মাদরাসা শিক্ষা একটি ঐতিহ্যবাহী শিক্ষাব্যবস্থা। অনেকক্ষেত্রে এব্যাবস্থা বর্তমান যুগের সুযোগ সুবিধা হারাচ্ছে। তাই, প্রযুক্তি মাদরাসার ছাত্রদের ব্যাতক্রমীদ্বার খোলে দিয়েছে। ফলে, দেশে বসেই মাদরাসার উচ্চশিক্ষার্থীরা আরবজাহানের বিশ্ববিদ্যালয়সমূহ জানতে সুযোগ পাচ্ছে। তারা মিসর, কাতার, সৌদি আরব ও আরব আমিরাত ইত্যাদি দেশের বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় সম্পর্ক্ষে জানতে পারছে। সেসব দেশে নিজের কাগজপত্র পাঠাতে পারছে। আবার অনেকক্ষেত্রে অনলােইনে ভর্তি হতে পারছে।


ভর্তি নিশ্চিত হলেই ভিসা

শিক্ষার্থীকে ভর্তির আগে বিশ্ববিদ্যালয় বরাবর প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হয়। একাডেমিক ফল ভালো হলে ভর্তি প্রক্রিয়ায় জটিলতা থাকে না। কর্তৃপক্ষ শিক্ষার্থীকে যোগ্য বিবেচনা করে ভর্তির অনুমতিসংবলিত পত্র পাঠানোর পর ভিসার আবেদন করতে হয়। এর জন্য যোগাযোগ করতে হবে ঢাকায় অবস্থিত সংশ্লিষ্ট দেশের দূতাবাসে।
- সৌদি আরব দূতাবাসের ঠিকানা : বাড়ি-৫ (এনই) এল, রোড-৮৩, গুলশান-২, ঢাকা।
- আরব আমিরাত দূতাবাসের ঠিকানা : বাড়ি-৪১, রোড-১১৩, গুলশান, ঢাকা।
- মিসর দূতাবাসের ঠিকানা : বাড়ি-এনই (এন) ৯, রোড-৯০, গুলশান, ঢাকা।

যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে:
- কিং আবদুল্লাহ্ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সৌদি আরব (http://www.kaust.edu.sa)
- ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা, সৌদি আরব (http://www.iu.edu.sa)।
- কিং ফয়সাল ইউনিভার্সিটি, সৌদি আরব (http://www.kfu.edu.sa)।
- আমেরিকান ইউনিভার্সিটি ইন দুবাই, আরব আমিরাত (http://www.aud.edu)।
- ব্রিটিশ ইউনিভার্সিটি ইন দুবাই, আরব আমিরাত (http://www.buid.ac.ae))।
- ইউনিভার্সিটি অব দুবাই, আরব আমিরাত (http://www.ud.ac.ae)।
- আল-আজহার ইউনিভার্সিটি, মিসর (http://www.azhar.edu.eg)।
- আলেকজান্দ্রিয়া ইউনিভার্সিটি, মিসর (http://www.alex.edu.eg)।

স্বভাবঃ আরবী বনাম বাঙ্গালী

আরবদেশ নবীর দেশ। মক্কা-মদীনা আর অন্যান্য স্থাপনাও আরবে। দেশের সবচেয়ে বড় শ্রমবাজার আরব। বাঙ্গালী শ্রমিকেরা মুসলিম; তারাও মুসলিম। তারপর এত যুলুম কেন? কেনে এত অমানবীক আচরণ? ভারত, নেপাল বা অনান্য অমুসলিমরাও কাজ করে। তাদের সাথে ভালো ব্যাবহার করে কেন? তাদের মাইনে বেশী কেন? প্রশ্নের পর প্রশ্ন আসে। কিন্তু, একথার তো জওয়াব আছে। আরবী বাঙ্গালী উভয়জাতিই ভালো। আবার উভয়জাতিই খারাপ । আসুন, উভয়জাতিকে একটু মূল্যায়ণ করি।

  • আরবীরা বাঙ্গালীর কাছ থেকে বলদের খাটুনি নেয়। তাদের বিবেচনা মুসলিম বা অমুসলিম নয়। তাদের বিবেচনা এরা আমিল। যখন কেউ কাজ করায় তখন সম্পক্ষ খোঁজে না। বাঙ্গালীরাও খোঁজে না। উত্তরবঙ্গের কেউ রাজধানীতে এলে তাকে খাটিয়ে নেওয়া হয়; খোজা হয়না তার ধর্ম, জাতীয়তা কিংবা অন্য কিছু। এতে আরবী আর বাঙ্গালী চমৎকার মিল আছে। কারণ, গরিবকে খাটানো মানুষের স্বভাব।

  • চাকর নেওয়া হয় মনিবের হুকুম মানার জন্য। যদি রাঙ্গামাটির কেউ ঢাকা আসে। কোন চাকুরি নেয় আর তার কাফিলের কথা না বুঝে; কিংবা কামলার কথা মালিক না বুঝে। তাহলে কল্পনা করা যায় কেমন হবে?

  • প্রতিযোগীতার বাজারে ভালোর শেষ নাই। যখন অন্য জাতি বেশী ভদ্র হবে- তখন কি অযোগ্য, অভদ্র কিংবা হাবা শ্রমিক সম্মান পাবে?

হ্যাঁ আরবরা মরুভূমির মেজাজের। হয়ে গেলে হাতেমতাই নতুবা কারুনের মেজাজের। কিন্তু, ভাষামান, যোগ্যতা, জানা-শুনা হওয়া আর ভদ্রতা বাঙ্গালীদের আরো ইজ্জত দিতে পারতো। বাঙ্গালীরা জন্ম থেকে আজান ইকামাত শুনে কিন্তু বলতে পারে না। আর তা হবে কেন? তাই আরবী বা বাঙ্গালী যেইহোক না কেন সবাই সবাইকে জানবে হবে। জানতে হবে সেজাতির ভাষা, তাহযিব আর তামাদ্দুন।